
ঠাকুরগাঁও সংবাদদাতা: প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওগামী গমবোঝাই একটি ট্রাক সিংগিয়া গ্রামের মেহেদীর ধানের চাতালের সামনের মহাসড়কে রহিমা (৬৫) নামে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত রহিমা সিংগিয়া গ্রামের মো. রুহুল আমিনের স্ত্রী। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।
অন্যদিকে, সাসলা-পিয়ালা বাজার এলাকায় মনোরঞ্জন বর্মন (৮০) সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান।
নিহত মনোরঞ্জন বর্মনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।